বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান কারিকর আর নেই। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকায় বুধবার (১০ ডিসেম্বর) রাত আনুমানিক ৪ টার দিকে হৃদ যন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালী গ্রামে তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ,দুই কন্যা সন্তান সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কালীগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদসহ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। বুধবার বাদ জোহর ভদ্রখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রধান শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তোর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। ওই সময় কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, খান আহসানুর রহমান ,শাহাদাত হোসেন সহ বহু মুক্তিযোদ্ধা ও মুসল্লিরা নামাজে জানা যায় উপস্থিত ছিলেন।