ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপিত

satkhirarkotha
জানুয়ারি ৩, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার শাকিল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারক দেবনাথ। এতে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার শেখ হেমায়েত হোসেন, সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ)-এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম সুবর্ণ এবং নাগরিক উন্নয়ন সংস্থার পরিচালক ফরাদ রেজা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী হুমায়ুন কবির, আব্দুস সালাম, সুমন কুমার ঘোষ, নয়ন কুমার মণ্ডল ও নিয়াজ মাখদুমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা সমাজসেবার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।