ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

নলতায় আধুনিক মৌমাছি পালন কৌশল এবং উদ্যোক্তা কর্মশালা অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা)প্রতিনিধি
জুন ১৬, ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার ইডা সংস্থার প্রশিক্ষণ রুমে ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে ১৫ জুন সোমবার সকাল সাড়ে ৯টা থেকে আধুনিক মৌমাছি পালন কৌশল এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের সিনিয়র ম্যানেজার ড. নিবিড় কুমার সাহা ট্রেনার হিসেবে ট্রেনিং দেন এবং প্রোগ্রাম পরিচালনা করেন কৃষিবিদ মো: হযরত আলী। কর্মশালায় প্রশিক্ষকেরা মৌমাছি পালন পদ্ধতি, আধুনিক বক্স ব্যবস্থাপনা, মধু সংগ্রহ ও সংরক্ষণ কৌশল, রোগ-বালাই দমন এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। এ ছাড়া মৌচাষকে একটি লাভজনক পেশা হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার আগ্রহী মৌচাষিরা এতে অংশ নেন।