ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা !!

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার শ্যামনগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার কৈখালী ইউনিয়নের ভারত বাংলাদেশ সীমান্তের কালিন্দী নদীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে কৈখালী ইউনিয়নের আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ছয়টি নৌকার দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শুরুর আগেই নদীর পাড়ে হাজারো দর্শনার্থীর ঢল নামে। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণিতে অংশ নেওয়া দলগুলো নির্ধারিত দূরত্ব অতিক্রম করে নিজেদের দক্ষতা প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে মোবাইল প্রদান করা হয়।

আয়োজকরা জানান, গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে নৌকা বাইচসহ বিভিন্ন লোকজ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেন, নৌকা বাইচ আমাদের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি রক্ষা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।