ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

১৬ বছর যারা আন্ডারগ্রাউন্ডে ছিল তারা যেন আকাশে আলাউদ্দিনের চেরাগ তৈরি করেছে- অধ্যাপক মাহবুবুর রহমান।

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী আন্দোলনের  প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলছেন  “১৬ বছরে যারা আন্ডারগ্রাউন্ডে ছিল, ৫ই আগস্টের পরে তারা কেমন জানি আকাশে আলাউদ্দিনের চেরাগ তৈরি করেছেন। ১৬ বছরে যত হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে, মাত্র এক বছরে তার চেয়েও বেশি আত্মসাৎ করা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা প্রতীক) মনোনীত সাতক্ষীরা-০৪ আসনের প্রার্থীর সমর্থনে শ্যামনগরে নির্বাচনী গণসমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।  মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৫টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের জে.সি. কমপ্লেক্স চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর পৌর শাখার সার্বিক ব্যবস্থাপনায় এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর শাখার সভাপতি মাওলানা মনিরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস. এম. মোস্তফা আল মামুন (মনির)। তিনি বলেন, “আমি আপনাদের সঙ্গে নিয়ে এমন একটি শ্যামনগর গড়তে চাই, যেখানে যে বাজেট আসবে তার ১০০ শতাংশ কাজ বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। এখানে হিন্দু-মুসলমান কোনো বিভেদ থাকবে না। আমাদের পরিচয় একটাই, আমরা বাঙালি জাতি।”

এছাড়া আন্দোলনরত ৮-দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য প্রদান করেন। স্থানীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে সমাবেশস্থলে নির্বাচনী উত্তাপ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।