ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

আল -হিকমাহ মডেল মাদরাসা সাতক্ষীরায় ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত !!

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

“দক্ষ ও আলোকিত মানুষ গড়ার আঙ্গিনা” আল -হিকমাহ মডেল মাদরাসা সাতক্ষীরায় ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ই ডিসেম্বর) সকালে শহরের নারকেলতলা মোড় সংলগ্ন আল- হিকমাহ মডেল মাদরাসা অডিটোরিয়ামে এ ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আল -হিকমাহ মডেল মাদরাসার চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মসজিদ মিশন সাতক্ষীরা জেলার বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী,সদর উপজেলা জামায়াতের আমীর ও ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মোশাররফ হোসেন, শহর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলাম।
সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন আল -হিকমাহ মডেল মাদরাসার কো-চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন আল -হিকমাহ মডেল মাদরাসার পরিচালক প্রভাষক রাসেল ইকবাল, বল্লী ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান পিকলু,মাওলানা আজিজুর রহমান, মাওলানা আজাদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা মাদরাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, শিশু থেকে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব হলো তাদের ধর্মীয় ভিত্তি মজবুত করা, নৈতিকতা ও শৃঙ্খলা শেখানো, আরবি ভাষা ও ইসলামী জ্ঞান অর্জন করানো, এবং চরিত্র গঠন ও পরকালমুখী জীবন গঠনে সহায়তা করা, যা তাদের একটি সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে, যেখানে কুরআন, হাদিস ও ফিকাহর পাশাপাশি ধর্মনিরপেক্ষ জ্ঞানও অর্জিত হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আল -হিকমাহ মডেল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জিয়াউর রহমান।