ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ১ গৃহবধূকে পিটিয়ে জখম !!

আবুল হোসাইন ও লতিফুল ইসলাম.কালীগঞ্জ
ডিসেম্বর ৮, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ও ভিডিও ধারণে বাধা দেওয়াকে কেন্দ্র করে আকলিমা খাতুন নামে ১ গৃহবধূ ও তার শিশু সন্তান জান্নাতুলকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে শাহাদাত হোসেন নামে এক লম্পট। ঘটনাটি ঘটেছে রবিবার (৭ নভেম্বর )বেলা সাড়ে ৮ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামে। গুরুতর আহত ঐ গৃহবধূ ও তার শিশু সন্তানকে ঐ দিন সকাল ১০ টার দিকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত গৃহবধূ আকলিমা খাতুন ও শিশু কন্যা জান্নাতুল উপজেলার পারুলগাছা গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী ও কন্যা। হাসপাতালে ভর্তি গৃহবধূ ও স্বামী জামাল উদ্দিন, ভগ্নিপতি রেজাউল ইসলাম ভাবি নুরজাহান এ প্রতিনিধিকে জানান জমিজমা সংক্রান্ত মামলা ও পূর্ব বিরোধ কে কেন্দ্র করে পারুলগাছা গ্রামের মৃত আক্কাস গাজীর পুত্র শাহাদাত গাজী (৫০) দীর্ঘদিন ১ সন্তানের জননী গৃহবধূ আকলিমাকে কুপ্রস্তাব ও যৌন হয়রানির চেষ্টা চালিয়ে আসছিল। প্রথমে ঐ ভুক্তভোগী গৃহবধূ লাজ লজ্জায় কাউকে কিছু না বললেও পরে বিষয়টি স্বামীকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে লম্পট জামাল রবিবার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে ঐ গৃহবধূ পাশের ক্ষেতে ছাগল বাঁধতে যাওয়ার পথে  কু-প্রস্তাব দিয়ে যৌন হারানির চেষ্টা ও ভিডিও করতে থাকে। ঐ সময় ভিডিও ধারণে বাধা দেওয়ায় বেধড়ক পিটিয়ে ও কাপড় চোপড় ছিড়ে রক্তাক্ত জখম করে। ঐ সময় তার শিশু কন্যা মায়ের ডাক চিৎকারে বাঁচাতে ছুটে আসলে তাকেও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আফসার উদ্দিন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান ঘটনাটি তারা জেনেছে বিষয়টির জন্য তারা আইনানুগ ব্যবস্থার কথা বলেছেন।