ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহ করলেন সাবেক এমপি কাজী আলাউদ্দীন !!

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীন মনোনয়ন সংগ্রহ করেছেন। ২১ ডিসেম্বর রবিবার দুপুর ১২ টার সময় সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার মিস আফরোজা আক্তার এর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। বিএনপি মনোনীত সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীনের পক্ষে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার মিস আফরোজা আক্তার এর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুল ও কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান।
জাতীয় নির্বাচনে জয়লাভ করতে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান এর হাত কে শক্তিশালী করতে  এর আগে কাজী আলাউদ্দীন কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা এবং প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে ধানেরশীষ প্রতিকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ করে নির্বাচনী জনসভা, সনাতন ধর্মালম্বীদের সাথে উঠান বৈঠক এবং গণসংযোগ করে সাধারণ মানুষের কাছে দোয়া ও মূল্যবান ভোট প্রার্থনা করেন।