ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল দিয়ে ভারতীয় পেয়াজ আমদানি, কেজিতে ৩০ টাকা দাম কমেছে!!

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এর ফলে পেয়াজের দাম প্রতিকেজিতে কমেছে ৩০ টাকা। ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিকেজি পেয়াজ।

দেশের বাজারে পেয়াজের দাম বেড়ে যাওয়ায় ভারতীয় পেয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। এরপরই গত মঙ্গলবার থেকে বেনাপোল স্থল বন্দর দিয়ে শুরু হয় পেয়াজ আমদানি। সোম ও বুধবার দুই দিনে আসে ১২০ মেট্রিক টন পেঁয়াজ।

প্রতি কেজির আমদানি মূল্য পড়েছে ৪৩ টাকা। এদিকে ভারতীয় পেয়াজ বাজারে আসায় দুই দিনের ব্যবধানের পেয়াজের বাজারে কমে যায় দাম। ১১০ থেকে ১২০ টাকার স্থলে বাজারে পেয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি। আমদানি বাড়লে দাম আরও কমার আশা ক্রেতা বিক্রেতাদের।

বেনাপোল স্থলবন্দর পরিচালক শামীম হোসেন জানান, বুধবার সন্ধ্যায় এক ট্রাকে ৩০ মেট্রিক টন এবং সোমবার বিকালে তিন ট্রাকে ৯০ মেট্রিক টন পেয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। আমদানি করা পেঁয়াজ ছাড় নিয়েছেন রয়েল এন্টারপ্রাইজ, সাতক্ষীরার মেসার্স এইচকেএ এন্টারপ্রাইজ ও যশোরের মেসার্স সাবাহ এন্টারপ্রাইজ।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন আরো জানান, ‘বাংলাদেশে আসার জন্য আরও কিছু পেঁয়াজের ট্রাক পেট্রোপোল বন্দরে আছে। সেগুলো পর্যায়ক্রমে বন্দরে ঢুকবে। দ্রুত খালাসের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সবশেষ গত সেপ্টেম্বরে এই বন্দর দিয়ে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।