ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জ শিক্ষার্থীদের উদ্যোগে নির্মিত হল দেড়’শ পাখির নিরাপদ অভয়ারণ্য

হোসাইন, কালীগঞ্জ
ডিসেম্বর ৫, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

বাস্তুতন্ত্র  যখন ঝুঁকির মুখে ঠিক তেমন সময় উদ্যোগ নিলো কালিগঞ্জ সরকারি কলেজের কোমলমতি শিক্ষার্থীরা।প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন শিক্ষার্থীদের অনন্য নিদর্শন। কলেজ ক্যাম্পাসের বিভিন্ন গাছের ডালে তারা নির্মাণ করেছে দেড় শতাধিক পাখির নিরাপদ আশ্রয়স্থল। প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আলোকায়ন ফাউন্ডেশন’ এর সহযোগিতা এবং জীববিজ্ঞান ও ভূগোল বিভাগের যৌথ ব্যবস্থাপনায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান। তিনি বলেন, “মানুষ ও প্রকৃতি পরস্পরের পরিপূরক। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে প্রকৃতিকে ভালো রাখতে হবে। ঘূর্ণিঝড়-বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেশি বেশি গাছ লাগাতে হবে।”

 

শিক্ষার্থীদের এমন মহৎ উদ্যোগকে তিনি প্রশংসা করে বলেন, শুধু পাঠ্যপুস্তক জ্ঞান নয়—সমাজ ও পরিবেশের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। কলেজের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন কার্যক্রমে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, প্রভাষক মিত্র তাপস কুমার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রমুখ।

 

সঞ্চালনা করেন কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক সিরাজুল কবির।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক মোসলেম উদ্দীন, মো. মহিউদ্দীন, রবিউল ইসলাম, শরীফুজ্জামান শরীফ, নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, রুহুল আমিন, তাহমিনা পারভীনসহ শিক্ষকবৃন্দ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী। ছাত্র-ছাত্রীদের মধ্যে অপূর্ব বর, রাসনা সুলতানা, আজমীর হোসেন, জিৎ ধর, শেখ আজমল আবির, লাবিব হাসানসহ আরও অনেকেই সক্রিয়ভাবে অংশ নেন।

 

জীবজগৎ কে ক্ষতির হাত থেকে রক্ষা করতে শিক্ষার্থী ও শিক্ষকের স্বতঃস্ফূর্ত এমন আয়োজন নজীর সৃষ্টি করেছে বলে স্থানীয়দের ধারণা।পরিবেশের ভারসাম্য রক্ষা করতে প্রাণীকুলের স্বয়ংক্রিয় বসবাস এবং শিক্ষার্থীদের মহৎ চিন্তা, পড়াশোনার পাশাপাশি করে তুলবে সৃজনশীল।

 

প্রকৃতি সংরক্ষণে তরুণদের এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক উদাহরণ সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।