ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা-ছেলে নিহত, আহত ৮ !!

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার ভৈরবনগর এলাকায় মঙ্গলবার দুপুরে ট্রলি, মাহেন্দ্রা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন খাতুন (২২) এবং তার ছেলে মুস্তাকিম। মুস্তাকিম তালা কওমী মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, শারমিন খাতুন তার ছেলে মুস্তাকিমকে সঙ্গে নিয়ে মাহেন্দ্রাযোগে তালা থেকে সাতক্ষীরায় ফিরছিলেন। দুপুরের দিকে ভৈরবনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি ও একটি মোটরসাইকেলের সঙ্গে মাহেন্দ্রার ত্রিমুখী সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় মাহেন্দ্রাটি উল্টে গেলে ঘটনাস্থলেই মা ও ছেলে প্রাণ হারান।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোয়াজ্জেম হোসেন, আইনুল আলম, নূরুজ্জামান, তাপসসহ আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মো. নূরুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনীয় তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।