ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও মিছিল

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়।

রোববার বিকাল ৫ টায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভা শেষে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুজ্জামান সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সাতক্ষীরা-০২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।

বিশেষ অতিথি ছিলেন- সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, মহসিন আলম, আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোর্শেদ মিলন, খালিদ হাসান সুমন, রাজিবুল ইসলাম এবং দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন শক্তিতে সংগঠিত হচ্ছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে স্বেচ্ছাসেবক দল আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে। বক্তারা আগামী দিনের সকল দলীয় কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।