ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বিজিবির অভিযানে আড়াই লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ

জিয়াউল ইসলাম জিয়া বিশেষ প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আড়াই লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।

রবিবার (২৮ ডিসেম্বর ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী বিওপি এবং বাঁকাল চেকপোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে ৭ বোতল মদ, ১৫ বোতল উইনসিরাক্স সিরাপ, ভারতীয় শাড়ি, শাল ও ঔষধ জব্দ করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে সদর ও কলারোয়া থানাধীন বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মোট ২,৫৯,৫০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক করা হয়।

বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ধরনের অভিযানের মাধ্যমে একদিকে যেমন রাজস্ব ফাঁকি রোধ হচ্ছে, অন্যদিকে মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিজিবি। স্থানীয় জনগণ বিজিবির এই অভিযানে সন্তোষ প্রকাশ করে অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।