ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

নলতা ইউনিয়নে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চান মাসুম

বিশেষ প্রতিনিধি
মে ২৬, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়নে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করতে চান পূর্বনলতা গ্রামের তরুণ সমাজসেবক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুম ইবনে মনির। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই মাসুম ইবনে মনির সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। শিক্ষা, অসহায় মানুষের সহযোগিতা, যুবসমাজকে সচেতন করা এবং এলাকার উন্নয়নমূলক কাজে তার অংশগ্রহণ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

ইঞ্জিনিয়ার মাসুম ইবনে মনির বলেন, “আমি রাজনীতি বা নেতৃত্বকে ক্ষমতার জায়গা হিসেবে দেখি না, বরং মানুষের সেবা করার একটি মাধ্যম হিসেবে দেখি। নলতা ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করতে চাই। তরুণদের নিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করবেন।

এদিকে স্থানীয় অনেকেই মনে করছেন, তরুণ ও শিক্ষিত প্রার্থী হিসেবে মাসুম ইবনে মনির ইউনিয়নের মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছেন। সাধারণ মানুষের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক ও সামাজিক কর্মকাণ্ড তাকে একজন সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে পরিচিত করে তুলেছে।