ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক বাণিজ্যে ভোমরা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: কাস্টমস কমিশনার

জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধিঃ
জানুয়ারি ৫, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর আগামী দিনে আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন ভোমরা কাস্টমস হাউজের প্রথম কমিশনার মো. মুশফিকুর রহমান।

তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার মাধ্যমে ভোমরা বন্দর জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

রোববার (০৪ জানুয়ারি) বিকেলে ভোমরা কাস্টমস হাউজে প্রথম কর্মদিবসে আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

কমিশনার মো. মুশফিকুর রহমান বলেন, দীর্ঘ ৩০ বছর পর ভোমরা শুল্ক স্টেশন কাস্টমস হাউজে রূপান্তরিত হওয়া এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে করে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের ভোগান্তি কমবে।

এ সময় আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং ভারতীয় ফল আমদানির ক্ষেত্রে বৈষম্যসহ নানা সমস্যার কথা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, কাস্টমস বিষয়ক সম্পাদক জাকির হোসেন মন্টু, প্রচার সম্পাদক আনারুল ইসলাম আনার, বাণিজ্য বিষয়ক সম্পাদক কিনু বিশ্বাস, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পংকজ দত্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় ভোমরা কাস্টমস হাউজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ায় ব্যবসায়ী নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকার ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে ধন্যবাদ জানান এবং ভোমরা বন্দরের সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।