ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিমদের মাঝে ছাগল বিতরণ করলেন ইঞ্জিনিয়ার মুকুল

তরিকুল ইসলাম লাভলু, বিশেষ প্রতিনিধিঃ
ডিসেম্বর ৪, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার কালিগঞ্জে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের উদ্যোগে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনা করে কোরআন খানি ও দোয়া অনুষ্ঠান ও ছাদকায়ে জারিয়া হিসেবে হিজলা মাদ্রাসা ও এতিমখানায়,মহৎপুর রাউজাতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়,আশাশুনি কালিমাখালি এতিমখানায় প্রত্যেকের একটি করে মোট তিনটি ছাগল এতিমদের মাঝে বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর বুধবার ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের উদ্যোগে কোরআন খানি, দোয়া ও ছাগল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা গাজী মোকলেছুর রহমান, নলতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো আশরাফুল ইসলাম ওসমান, যুগ্ন সাধারণ সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, নলতা ইউনিয়ন জাসাসের আহবায়ক আরিফুল ইসলাম সদস্য সচিব আহাদ আলী, নলতা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক,সেলিম হোসেন, আবু সাইদসহ বিভিন্ন নেতাকর্মী ও সাংবাদিক বৃন্দ।