ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প

satkhirarkotha
জানুয়ারি ৫, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

 

কালিগঞ্জ প্রতিনিধি:

প্রতিবন্ধী ব্যক্তিদের দৃষ্টিসেবা নিশ্চিত করতে মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ)-এর আয়োজনে এবং সাইটসেভার্স ও বিএনএসবি চক্ষু হাসপাতাল, খুলনা সিরোমনির সহযোগিতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পে প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী চশমা ও ওষুধ প্রদান করা হয় এবং ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়। দিনব্যাপী চক্ষু সেবা প্রদান করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, ইনক্লুশন অফিসার মো. আলিমুর রেজা এবং চশমা পরীক্ষক মো. আল আমিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিএফ-এর নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ)-এর কোষাধ্যক্ষ মোঃ মোহর আলী এবং নলতা শরীফ প্রেস ক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর আলম, শাহানিমা আক্তার। এছাড়াও এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক আরিফুল ইসলাম, আঃ রশিদ রহিমা খাতুন সহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি মানবিক দায়িত্ব। এ ধরনের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সাইটসের্ভাস, বিএনএসবি চ্ক্ষু হাসপাতাল ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।